বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে যৌথ অভিযানে পিস্তল-গুলি সহ আটক ২

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

 অপর আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকশ দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালায়

অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।  আটক দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর