রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চিলাহাটিতে বন বিভাগের গাছ কর্তন, আটক-১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বন বিভাগের গোসাইগঞ্জ বিটের গাছ কেটে উজাড় করেছে বনদস্যুরা। দিনরাত মিলিয়ে কয়েক বিঘা জমির গাছ কর্তন করেছে তারা। এমন ঘটনায় প্রশাসনের অভিযানে গাছ কাটার দায়ে ঘটনাস্থল থেকে মোঃ সুবহান (৭০) নামের বৃদ্ধকে আটক করা হয়। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বিওপি বাজার এলাকা থেকে ৮ ভ্যান কাটা গাছের লগ আটক করে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আনে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। এসময় ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালুও উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে গাছ কাটার অভিযোগে মোঃ সুবহান (৭০) নামের একজনকে আটক করে ডোমার থানা পুলিশ। গত ৫ই আগস্টের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিরা বলে জানান স্থানীয় লোকজন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় বন রক্ষা আইনে মামলা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর