ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত.

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের যুব সমাবেশ শ্রীপুর প্রসন্ন একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়েত ইসলামীর আমীর এড. মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, যুবক তো তারাই যারা অন্যায় সহ্য করে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ায়, সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়ে সমাজে রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠা বলিষ্ঠ ভূমিকা রাখে। যুবকরা আল্লাহর ভয় রাসুলের (সাঃ) আদর্শ নিয়ে পথচলা শুরু করলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের সম্মৃদ্ধ বাংলাদেশ। তোমাদের যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে এই সমাজকে পরিবর্তন করতে হবে, মাদক মুক্ত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাই তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাঃ মাহফুজুর রহমান,শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ আব্দুল হাকিম, ইউনিয়ন সেক্রেটারি এ. এন. এম আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি এবং সাবেক প্রচার সম্পাদক কুমিল্লা মহানগর মোঃ মনির হোসাইন,৭নং ওয়াড সভাপতি মাওলানা আবু হানিফ, সর্দার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুব সমাবেশে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি মাইন উদ্দিন, সেক্রেটারি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলামসহ কমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষণা করা হয়। এসময় শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবির সাবেক সভাপতি মু. রবিউল হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালিত হয়। এছাড়াও অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্র শিবির শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি ও কুমিল্লা জেলা পূর্ব শাখার সাবেক অর্থ সম্পাদক মু. ইকবাল হোসেন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো কুমিল্লা জেলা দক্ষিণের সংস্কৃতিক সংগঠন ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
আরও খবর