রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নীলফামারীর ডোমারে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। এতে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলনের ডোমার উপজেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম। ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মঈনুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আলী, সহ-সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারী প্রকৌশলী হাবিবুর রহমান, সদস্য মুহাম্মদ নাইমুর রহমান বাদশাহ, পঞ্চগড় জেলা সেক্রেটারী মুহাম্মদ আব্দুল্লাহ, নীলফামারী জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মামুন ইসলাম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুর রহমান বাপ্পী প্রমুখ। এছাড়া গণ-সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর