মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‍্যালি ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিএনপি'র বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা উৎসুক জনতা ও  উপজেলা - জেলা বিএনপিসহ অনান্য  অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী র‍্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম পৌর শহর।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী নানান আয়োজনে পৃথক পৃথকভাবে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন নেতাকর্মীরা।


পৃথক পৃথকভাবে সমাবেশে মধ্যে দুপুর ১২ টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সদ্য বিলুপ্ত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। 


তিনি তার বক্তব্যে বলেন-নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে। যার যেমন যোগ্যতা আছে তাকে সেখানেই নেতৃত্ব দিতে হবে। কিন্তু একটি মহল নেতৃত্ব হওয়ার সুযোগ থেকে অনেককে বঞ্চিত করেছে। আমরা তাদেরকে আর সেই সুযোগ দিব না।

তিনি আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের সকল অভাবনীয় উন্নয়নের রূপকার ছিলেন তিনি। তার উন্নয়নের কথা বলে শেষ করার মতো নয়। আর আওয়ামীলীগ স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বার বার দেশ ধ্বংস করেছে। জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আবারো দেশ পুর্নগঠনে কাজ করবে-ইনশাল্লাহ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সদস্য  মোঃ আজিজুল হক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব প্রমুখ।


অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তাসভীরুল ইসলাম সমর্থিত গ্রুপের আরও একটি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পৌর শহরের দাদামোড় থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড় নতুন পোস্ট অফিসের সামনে  সমাবেশ করেন তারা। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


এছাড়াও একই দিনে বিকেলে সদর উপজেলার হোলোখানা ইউনিয়নে আরও  একটি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হলোখানা ইউনিয়ন হাই স্কুল মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আবারও হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ উমর ফারুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



আরও খবর