ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে কালভাট নির্মাণে ধীরগতি, চলাচলে দুর্ভোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সদরে দুই সড়কের মাঝখানে নির্মাণাধীন কালভার্টের কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বালিকা বিদ্যালয়ের সামনে দুই মহাসড়কের মাঝখানে কালভার্ট দিয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী, গোমারবাড়ি, রামরাগ্রাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের জন্য ব্যবহার করে। কালভার্টটি পুরাতন হওয়ায় ভেঙ্গে নতুন করে কালভার্ট নির্মাণের লক্ষ্যে জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। এক সপ্তাহ পর্যন্ত কাজ করে বর্ষাকালে বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালীর কারণে গত ১০ মাস কালভার্টটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের বারশো ছাত্রী ও গোমারবাড়ি রামরাগ্রামের জনগণের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক যুগ আগে নির্মিত কালভার্টটি পাঁচ বছর ধরে নড়বড়ে ছিল। এ অবস্থায় জানুয়ারি মাসে চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ নতুন করে কালভার্ট নির্মাণের লক্ষ্যে পুরাতনটি ভেঙে ফেলে। চৌদ্দগ্রাম পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, চারটি কাজ মিলিয়ে একটি প্যাকেজ। তার মধ্যে চৌদ্দগ্রাম বাজারের বালিকা বিদ্যালয় সামনে দুই সড়কের মাঝখানে সড়ক সংস্কারসহ কালভার্টটি নির্মাণে ৩৬ লক্ষ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর মালিকাধীন প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। কালভার্ট নির্মাণ কাজ চলতি বছরের জানুয়ারিতে শুরু করে আগামী বছরের ২৭ জুন শেষ হওয়ার নিয়ম ছিল। অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান খামখেয়ালি কারনে নির্ধারিত সময়ে কাজ শুরু করলেও দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। পরবর্তীতে চৌদ্দগ্রাম পৌরসভা কালভার্ট নির্মাণ পিডির সাথে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজকে কালভার্ট নির্মানে ২৫ সালের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়। স্থানীয় মোতালেব হোসেন বলেন, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কালভার্টটি নির্মাণে ধীরগতি কারণে আমাদের অনেকটা পথ ঘুরে আবার আসতে হয়। বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরেও কাজ হচ্ছে না। ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে দুই স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। ঝুঁকি নিয়ে অনেকটা রাস্তা ঘুরে তাদের চলাচল করতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পথে কালিকসার গামের নুর জাহান বেগম বলেন, কালভার্টের কাজ বন্ধ থাকার কারনে সোজা পথ অনেকটা ঘুরে আসতে হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কালভার্টির কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত সমাধান করা হবে। পৌরসভা নির্বাহী প্রকৌশলী শাহিন শাহ’র বলেন, কালভার্টি নির্মাণে ধীরগতির কারনে চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য।
আরও খবর