সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

যুক্তরাষ্ট্র ত্যাগ করছেন ট্রাম্প সমালোচক খ্যাতিমান তারকারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-11-2024 07:50:12 am

আবারো প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মি. ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমালা হ্যারিস। প্রতিবছরের মত এবারও অনেক তারকারা এ নির্বাচনের মাঠে ছিলেন প্রচারণায়। অনেকেই ডোনাল ট্রাম্পকে একেবারেই পছন্দ করেন না। উল্টো নানান ইস্যুতে সমালোচনা করেছেন। ধারণা করা হচ্ছে নতুন মার্কিন প্রেসিডেন্টের কারণে অনেক তারকা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বেন। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।


যুক্তরাষ্ট্র ছাড়ার তালিকায় সবার আগে আছে হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের নাম। জানা গেছে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। চলতি বছর জুলাই মাসে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ইতালি চলে যাবেন। সেখানে একটিও বাড়িও আছে তার। সম্প্রতি ‘নিউ ইয়র্ক পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে শ্যারন বলেছিলেন, এ প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।


মার্কিন অভিনেত্রী-গায়িকা চের সব সময়ই ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করতেন। কয়েকবার তিনি ট্রাম্পের সমালোচনা করেছেন। এমনকি একবার জানিয়েছিলেন, ট্রাম্পের প্রেসিডেনশিয়াল রুলের সময় তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। তাই অনেকেই ভাবছেন চের যুক্তরাষ্ট্র ছাড়তে যাচ্ছেন। গতবছর দ্য গার্ডিয়ানের সাক্ষাৎকারে চের বলেছিলেন, গতবার আমার আলসার হয়ে যাচ্ছিল? এবারো যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, আমাকে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে।


ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন ৫৪ বছর বয়সি ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। গত জুলাই মাসেই ‘দ্য টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে মিনি জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে তিন দশক থাকার পর ইউকে-তে ফিরে গিয়েছেন মিনি। ট্রাম্পের জয়ের সম্ভাবনার কথা আঁচ করে আগেই বলে দিয়েছেন, ট্রাম্প এলে আমি হয়ত আর ফিরব না।


অন্যদিকে, ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার অভিনয় করেছিলেন ‘গেম অফ থ্রোনস’-এ। ট্রাম্পের জয়ের পর তিনিও সাফ জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে চলে যাবেন নিজের দেশ যুক্তরাজ্যে।

আরও খবর
6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৩ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে