সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে হাত,পা বাঁধা অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার

পাঁচবিবিতে হাত,পা বাঁধা অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার।

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মুহাম্মদপুর ইউনিয়নের মোলান গ্ৰামের উত্তর পাশে পাঁচবিবি ও হাকিমপুর থানার মধ্যবর্তী স্থানে মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের মাঠে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।

নিহত ভ্যান চালক হাকিমপুর থানার আলীহাট ইউনিয়নের বাওনা গ্ৰামের  মোঃ মিনহাজুল ইসলাম ছেলে মোঃ আরাফাত ইসলাম।

সরজমিনে গিয়ে ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।ঘটনাস্থল দুই থানার মধ্যবর্তী হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন ইসলাম, ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, পাঁচবিবি সার্কেল মোঃ আফজাল হোসেন ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাওসার আলী বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর