দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চল, আমডাঙ্গা খাল,পরিদর্শন করলেন জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার(১০ নভেম্বর) বেলা ১১টা যশোর – খুলনা মহাসড়কের আলীপুর ব্রীজ সুইস গেট, ভৈরব নদের মুখ, খালের উপর নির্মিত কালভার্টের অংশ ও রাজাপুর ঝিকরার বিল পরিদর্শন করেন এবং খালপাড়ে বসবাসকারী মানুষের কথা শোনেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমি আমার টিম নিয়ে ভবদহের যে জাতীয় সমস্যা  সরে জমিনে দেখতে এসেছি, সমস্যা শুনছি বুঝেছি, তা ছাড়া এ অঞ্চলের মানুষ উপর এনজিওদের চাপের বিষয়ে আমার নজরে এসেছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহন করা হবে।  সকলের সহযোগিতায় এ অঞ্চলের সমস্যা সমাধান করার জোর নজর রয়েছে এ সরকারের। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান,যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম, পানি সম্পদ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার, পানি উন্নয়ন বোর্ড  খুলনা ও অতিরিক্ত দায়িত্ব যশোরের এসি মুহাম্মদ সবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী,  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, রনজিৎ বাওয়ালী,পানি উন্নয়ন কর্মকর্তা  পলাশ কুমার ব্যানার্জী, থানা বি এন পির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বি এন পির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বি এন পির  সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু , সাবেক অধ্যক্ষ মতলেব সরদার, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এমাদুল করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম প্রমুখ। পরে ভবদহ, সুন্দলী, আমডাঙ্গা আলীপুর এলাকার খাল পাড়ের মানুষ উপস্থিত থেকে তাদের দুঃখ দুর্দশার কথা ও করনীয় বিষয়ে মতামত প্রকাশ করেন।

Tag
আরও খবর







6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে