যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন, যে দায়িত্ব পেলেন নতুনরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-11-2024 03:53:58 pm

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পুরনোদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারও কারও দায়িত্ব বেড়েছে, কারও কমেছে। এছাড়া নতুন করে যুক্ত তিনজনকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।



রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।


নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।


সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ড. সালেহ উদ্দিনের কাঁধে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 



উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হওয়া মাহফুজ আলমকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি। 


হাসান আরিফ পেয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এতদিন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন। 


উপদেষ্টা আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 


ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হয়েছে। 



উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তাকে কোনো দফতর দেওয়া হয়নি। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 


এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম, যিনি এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। 



ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে এতদিন ২০ জন উপদেষ্টা ছিলেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা যুক্ত হন। এবার যুক্ত হলেন আরও তিনজন। 

আরও খবর