ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচর প্রেসক্লাবের সভাপতি জাকির ও সাধারন সম্পাদক মহিউদ্দিন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-06-2025 12:50:38 pm

শিবচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ দিগন্তের শিবচর প্রতিনিধি মো: মহিউদ্দিন খান। এছাড়া দি ডেইলি ট্রাইব্যুনাল এর প্রতিনিধি আলিম শিকদার হৃদয়কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিবচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এবং সদস্যদের ভোটের মাধ্যমে এই কমিটি ১ বছরের জন্য পুর্নগঠন করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৫ই অক্টোবর এস এ টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি জাকির হোসেনকে সভাপতি করে শিবচর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের এই কমিটিতে দৈনিক এই বাংলার প্রতিনিধি সাইদুজ্জামান নাছিমকে সিনিয়র সহসভাপতি, রূপালী বাংলাদেশের প্রতিনিধি বজলুর রহমান ও আমার দেশ প্রতিদিনের প্রতিনিধি আলমগীর হোসেনকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া দৈনিক যুগান্তর ও একাত্তর টিভির প্রতিনিধি রবিউল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রামের আবু রায়হান ও আমাদের কণ্ঠের রবিন চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। উক্ত কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আজকের প্রত্যাশার নাসির উদ্দিন ও মুসলিম টাইমসের তারেক হোসেন। এছাড়া বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ মাসুদুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাজধানী টিভির জাভেদ মাহমুদ জুয়েলকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয় । এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাহীন মিয়া, ওয়াহিদুজ্জামান ওয়াসিম, সজিব খান। আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দীন সজিব, ইলিয়াস হোসেন, ইমরান হোসেন, আনোয়ার হোসেন, রুবেল ফরাজি, মঈনউদ্দিনসহ আরো অনেকে। নবনির্বাচিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, “সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করবো। আপনাদের পাশে থাকবো সবসময়। সাংগঠনিক সম্পাদক আলীম শিকদার বলেন, সাংবাদিকতা এখন বিলীন হওয়ার হুমকীর মুখে - শিক্ষিত যুবকরা এখনই যদি এই মহান পেশায় না আসে তাহলে সমাজ হবে কলুষিত এবং রাষ্ট্রের একটি অন্যতম ভিত্তি ভেঙে পড়বে। প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, আমরা সবাই মিলে শিবচর প্রেসক্লাবকে একটি সৃজনশীল, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে পরিণত করতে চাই। আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব অঙ্গনে ছিল উৎসব মুখর পরিবেশ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিবচর প্রেসক্লাবের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও খবর