ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বদলে যাচ্ছে বিয়ের পাত্রপাত্রী নির্বাচনের পদ্ধতি



মানব জীবনের ঘটনাপ্রবাহের অন্যতম বিষয় হচ্ছে বিয়ে। এই বিয়ে কে নিয়ে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে থাকে নানা আয়োজন। উৎসাহ উদ্দীপনা বিরাজ করে পরিবারের সদস্যদের মাঝেও। এমনকি সমাজের মানুষেরও থাকে নানাভাবে অংশগ্রহণ। যদিও ইদানিংকালে সামাজিক অংশগ্রহণের বিষয়টিতে ভাটা পড়েছে। পারিবারিক সদস্যদের অংশগ্রহণের মাঝেও চলছে ব্যস্তর অযুহাত। বিয়ের কার্যক্রম মূলত শুরু হয়ে থাকে পাত্রপাত্রী দেখার মাধ্যমে। পাত্রপাত্রী দেখার পূর্বে ঘটক কিংবা আত্মীয়স্বজনের মাধ্যমে চলে পাত্র পাত্রীর সন্ধান। ঘটকের কাজটিও ইতোমধ্যে কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে। মানুষের অর্থনৈতিক অগ্রসরতা, পরিবারিক ও সামাজিক বন্ধনের ঘাটতি এবং মানুষের ব্যস্ততার কারনে এসব ব্যবস্থায় চলে এসেছে আমূল পরিবর্তন। বর্তমান প্রেক্ষাপটে এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তবে এখনও পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সামাজিক ভাবে দেখে নেয়াটাই সবচেয়ে ভালো পদ্ধতি হিসেবেই বিবেচিত হয়ে আসছে বলে অভিভাবকদের ধারণা। ছেলে মেয়েদের প্রণয় ঘটিত কারনে এ পদ্ধতি ধীরে ধীরে কমে আসছে। পাত্রপাত্রীর নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ের ক্ষেত্রে দেখাশুনার পদ্ধতি খুব একটা লক্ষ্য করা যায় না। পারিবারিকভাবে দেখাশুনার মাধ্যমে যে বিয়ে হচ্ছে সেসব বিয়েতে এসব বিষয় এখনও এসব পদ্ধতি দেখা যায়। বিশেষ করে পাত্রীকে যখন দেখতে যাওয়া হয় তখন গোল আকৃতির সাজানো আসনের মধ্য জায়গায় অবস্থান নেয় পাত্রী। মুরুব্বি শ্রেণির মানুষ বসেন সামনে সারিতে। বেশির ভাগ সময়ই সাথে অবস্থান করেন ভাবী বান্ধবী সম্পর্কীয় অন্য নারীরা। চলে নানা ধরনের প্রশ্ন। নিজের নামের সাথে বাবা মায়ের নাম, লেখাপড়া সম্পর্কিত বিষয়, ধর্মীয় জ্ঞান যাচাই করেন পাত্র পক্ষের লোকজন। বিভিন্ন প্রশ্নের পর শুরু হয় চুল দেখা কথা বলা কিংবা হেঁটে দেখানো। যদিও ইন্টারভিউতে অনেককেই বিপদে পড়তে দেখা যায়।

সিঁথি শর্মিলা (ছদ্দ নাম) পাত্রী জানান, বিষয়টি ফেস করা অনেক কঠিন। অনেক জানা কথাও বলা যায় না। তবে এক্ষেত্রে এক আলাদা রকমের অনুভূতি কাজ করে।

পাত্র রাহমান সাব্বির রহমান জানান, পাত্রী দেখার অনুভূতি ভিন্ন রকমের। তবে পাত্রী দেখার সময় যে পরিমাণে প্রশ্ন করা হয় পাত্র দেখার সময় সে পরিমাণে প্রশ্ন করতে দেখা যায় এমনকি সবার সামনে চেয়ারেও বসতে হয় না। তবে পারিবারিকভাবে পাত্রপাত্রী নির্বাচন করা হলে বিবাহবন্ধন সুন্দর হয়। নিজেদের পছন্দের ক্ষেত্রে বেশিরভাগ সময় আবেগ বেশি কাজ করার ফলে বিবাহের পরবর্তী অনেক সময় ঝামেলায় পড়তে হয়।

সু-শাসনের জন্য নাগরিক সুজনের ঈশ^রগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। তবে আমাদের সংস্কৃতির পূর্বের ধারণাটা অনেক ভালো ছিল। এতে করে পারিবারিক বন্ধন আরো সুদৃঢ় হতো।


Tag
আরও খবর