নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

নিখোঁজ ওবাইদুলের সন্ধান চায় পরিবার




স্বামী ফিরে আসবে এমন আশায় পথপানে চেয়ে আছে মনজু বেগম (৩৮)। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিন যায়, মাস যায়, কেটে যায় বছরের পর বছর। কিন্তু স্বামী ওবায়দুল হক (৪১) ফিরে আসে না। স্বামীর অনুপস্থিতিতে অন্যের বাড়িতে কাজকর্ম করে সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন মনজু বেগম। ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের তালুক শিমুলবাড়ি ভুরিয়ারকুটি গ্রামের। ওবায়দুল ওই গ্রামের মরহুম আনছার আলীর ছেলে। 

জানা গেছে, দীর্ঘ ১৮/২০ বছর আগে থেকেই ঢাকায় রিকশা চালানোর কাজে যাওয়া আসা করতেন ওবায়দুল। ৯ বছর আগে মনজু বেগম জানতে পারেন তার স্বামী ওবায়দুল বিদেশে যাবার লোভে পড়ে ঢাকায় নাজমা বেগম নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেছেন। তাছাড়া কোনো ঠিকানাও জানতে পারেন নাই মনজু বেগম। ওবায়দুলের বাড়িতে দুটি মেয়ে সন্তান আছে এবং স্ত্রী থাকার কথা গোপন রেখে নাজমাকে বিয়ে করেছেন। নাজমা বেগমের সাথে প্রথম স্ত্রী মনজু ছাড়া বাড়ির সকলের সাথে ফোনালাপ করিয়েও দিয়েছেন ওবায়দুল হক। কিন্তু ২০২০ সালে বাড়িতে এসে সংসার থেকে দুই লক্ষাধিক টাকা নিয়ে আবার ঢাকায় চলে যান। এরপর থেকে আর কারো সাথে কারো যোগাযোগ হয়নি। তখন থেকেই মানবেতর জীবনযাপন করছেন ওবায়দুলের প্রথম স্ত্রী মনজু বেগম। ইতোমধ্যে বছর খানেক আগে ধারদেনা ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট মেয়েকে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করাচ্ছেন।

প্রতিবেশী লাভলী বেগম, আছমা বেগম সহ আরো অনেকেই বলেন, ওবাইদুল অনেক চতুর একটা ছেলে। নিখোঁজ নাকি আত্মগোপনে আছেন এটা বলাই কঠিন। তার ঢাকায় দ্বিতীয় বিয়ে করার কথা শুনেছি। আরো একবার এমন আত্মগোপনে ছিলেন। গ্রামের বাড়িতে এলে টাকা পয়সা নিয়ে চলে যায় আর খোঁজ খবর নেয় না। এলাকার অনেকেই বিভিন্ন কাজে ঢাকায় যান। কখনো কারো সাথে দেখা হলেও কোনো ঠিকানা বলেন না। ইদানিং নাকি ওবায়দুল ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আছে। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এভাবে থাকাটা তার মোটেও ঠিক নয়। 

মনজু বেগম জানান, চার বছর ধরে স্বামীর সাথে কোনো প্রকার যোগাযোগ হচ্ছে না। আগে স্বামী ওবায়দুলের ব্যবহৃত যে তিনটি (০১৮৪৫৩১৯২৯৮, ০১৮৭৯০৬৪৫৮৭ ও ০১৪০৯২১৪০৮২) ফোন নম্বরে যোগাযোগ করা হতো, এখন যোগাযোগ করার চেষ্টা করা হলে কখনো বন্ধ বা কখনো অপরিচিত লোক ফোন রিসিভ করে। এদিকে সংসারেও তেমন কোনো সহায় সম্বল নাই যে সন্তানকে নিয়ে দিন যাপন করবেন। উপায়ান্তর না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। স্বামীর সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

আরও খবর