বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে অবশেষে যানজট মুক্ত করতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

যশোরের অভয়নগর নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  খুলনা হাইওয়ে পুলিশ ইউনিটের সার্বিক সহযোগিতায় বুধবার (১৩ নভেম্বর) সকালে নওয়াপাড়া হাইওয়ে থানার চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক‌।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আমিনুজ্জামান, মটর শ্রমিক নেতা রাজু আহমেদ, রফিকুজ্জামান টুলু, ফারুক হোসেন, পিয়ার আলী, সাইদুজ্জামান সাগর, ডাঃ এম এ জলিল, ফজলুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নওয়াপাড়া শহরের নুরবাগ বাসস্ট্যান্ডের যানজট মুক্ত করা হবে। সিএনজি, ইজিবাইক ও ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যান অন্যাত্র সরানো হবে। মহাসড়কে যত্রতত্র লোড আনলোড নাকরে নিয়ম মেনে লোড আনলোড করাসহ যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ নওয়াপাড়া বাজারে যানজট নিয়ে গত ৭ নভেম্বর বৃহস্পতিবার প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যে কারণে নওয়াপাড়া নূরবাগসহ নওয়াপাড়া বাজারকে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।

Tag
আরও খবর