রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে অবসরপ্রাপ্ত ৮ প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

'যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়'- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার এই পঙক্তিকে সামনে রেখে নীলফামারীর ডোমার ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ই নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শালমারা এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডোমার ক্লাস্টার ভুক্ত সকল প্রধান শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। সংবর্ধিত ৮ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন, মোঃ রফিকুল আলম (বাদল), মোঃ শহিদুল হক, এটিএম আজিজুল হক, মোঃ গোলাম সারওয়ার বাবু, শ্রী সুধন্য চন্দ্র রায়, হোসনে আরা বেগম, মবিনা বেগম ও আয়েশা করিম। তারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের মতো মহৎ পেশায় নিয়োজিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ সহ ডোমার ক্লাস্টারের ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি ও সম্পাদক, প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
Tag
আরও খবর