বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগর যশোরে আজ ১৪ নভেম্বর  কালিশাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে ।মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যশোর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো:রেহেনেওয়াজ।মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা: খোন্দকার মামুন অর রশিদ ও ডা: মরিয়ম মুনমুন ।প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ,২জন সিনিয়র স্টাফ নার্স,১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরি দর্শকও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন।সকাল ১০ ঘটিকা থেকে সিভিল সার্জন যশোর ডা: মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩ টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ড এর মানুষ পানিবন্দি জীবন যাপন করেন ।মোট আঠারটি আশ্রয়ন কেন্দের ১১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০০০ মানুষ বসবাস করেন ।তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ,রুটিন ইপিআই টিকা,এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে ।মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানি বাহিত রোগ যেমন টাইফয়েড জ্বর,চুলকানী ,পাচড়া,ডায়রিয়া সহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রী প্রদান করা হয় ।সিভিল সার্জন মহোদয় বলেন পানিবন্দি মানুষ সাধারণ জীবন যাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে ।

Tag
আরও খবর