ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শার্শার গোগা ইউনিয়ন বিএনপি নেতা সরোয়ারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগ

শার্শার গোগা ইউনিয়ন বিএনপি নেতা সরোয়ারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগ যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসুচীর আওতার ১৬৮ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সরোয়ার মোল্লার বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে।   বৃহস্প্রতিবার (১৪ নভেম্বর) গোগা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদ সরদার এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের সুত্রে জানা গেছে,শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কালিয়ানি গ্রামে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় শাহাজান ডিলার কার্যক্রম করতো।বিগত ৫ আগষ্ট তারিখের পর নানামুখী দূর্নীতি কারনে শাহাজান আত্বগোপনে আছে।শাহাজান আত্বগোপনে থাকার পর থেকে গ্রামের স্থানীয় মানুষ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সাথে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার কার্যক্রম দেখাশুনা করছে।কিন্তু হঠাৎ ১৪ নভেম্বর বৃহস্প্রতিবার সকালে চাউল বিতরনের আগে গোগা গ্রামের মৃত সাবুর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সরোয়ার মোল্লা গোডাউনের তালা খুলে জোর পুর্বক ১৬৮ বস্তা নিয়ে চলে যায়।এ খাদ্যবান্ধব কর্মসুচীর চাউল বাংলাদেশ সরকার সাধারন জনগনের জন্য বরাদ্দ করেছে।কিন্তু সরোয়ার মোল্লা ১৬৮ বস্তা চাউল জোর পুর্বক নিয়ে আত্নসাৎ করার চেষ্টা লিপ্ত হয়েছে। অভিযুক্ত সরোয়ার মোল্লা জানান,খাদ্য বান্ধব কর্মসূচির ৬ নং ওয়ার্ডের চাল নিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে আত্মসাৎ/লুটের এর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমি অফিসের বাহিরে আছি।অভিযোগ হয়েছে কিনা এখনো জানিনা।যদি কোন অভিযোগ পায় তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও খবর