কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খুবির ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে মুকধো ওয়াটার কর্নার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের ছাত্র ও সন্তানতুল্য। তাঁর মতো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তখন পৃথিবীতে থাকবে শুধু কৃতকর্মের চিহ্নগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুগ্ধ যেভাবে আন্দোলনরত পিপাসু শিক্ষার্থী-জনতাকে পানি সরবরাহ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে স্মৃতি কখনও ভোলার মতো নয়। মৃত্যুর আগমুহূর্তে তাঁর বলা কথাগুলো ‘পানি লাগবে পানি’ মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। 

তিনি আরও বলেন, আমরা যদি কাউকে সম্মান দেই, আমরাও সম্মানিত হবো, ভালো মানুষ হবো। নতুন প্রজন্মের স্বাধীনতা অর্জনে মুগ্ধ’র অবদান ও ভূমিকা অগ্রণী। মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে এ পানি কর্নারটি করা হয়েছে। এজন্য আমি ইংরেজি ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে অন্যান্য ডিসিপ্লিনগুলোকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবীর। পরে মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে