ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০

শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা হলেন গনিগঞ্জ গ্রামের শামীম আহমদ (৩৬),জাহাঙ্গীর আলম (৪৫), একরাম মিয়া (৪৫),আব্দুল ওয়াকিব (৫৫),মিজানুর রহমান (৩৫),মুজাহিদ (৫০),কামাল মিয়া (৪০),আবুল মিয়া(৪৫),জহিরুল (৩৫),ফারুক মিয়া (৫০), রফিক মিয়া (৪৮),চান

মিয়া(৪৫),জাকারিয়া(৩২),ময়না মিয়া(৪৫),নবী হোসেন(৪০)। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া ও জাকারিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের বিভিন্ন দূর্ণীতির বিষয় নিয়ে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ গ্রুপ এবং পাথারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল আউয়াল মেম্বারের গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে রবিবার (১৭ নভেম্বর) সকালে দুপক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে গনিগঞ্জ গ্রামের আব্দুর রউফের ছেলে শামীম আহমদ জানান, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অনিয়ম ও দূর্নীতি প্রমানিত হওয়ার পরও প্রতিপক্ষের লোকেরা ঐ শিক্ষককে বিদ্যালয়ে আনার পায়তারায় লিপ্ত থাকায় আমরা এর প্রতিবাদ করেছিলাম। কেন প্রতিবাদ কররলাম এই কারণে প্রতিপক্ষের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আমাদের উপর অতর্কিতভাবে বাজারে এসে হামলা চালিয়ে আমি সহ আমাদের পক্ষের লোকদেরকে গুরুতর আহত করে।

এ ব্যাপারে আব্দুল আউয়াল মেম্বারের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাহার পক্ষের আব্দুল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুদের কথাকাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তাদের পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,কি নিয়ে সঘর্ষ তিনি তা জানেন না।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে । এ ব্যাপারে কোন পক্ষই লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর