বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2024 05:44:54 pm

অক্টোবরে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ৪১৫ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে গতকাল রবিবার এসব তথ্য জানানো হয়। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়ে হচ্ছে বলে জানা গেছে।


প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১১৪ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন; চট্টগ্রাম বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২৪টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩৭টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।


মোট ৬৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে মোটরকার/জিপ ১৬টি, বাস/মিনিবাস ১০১টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩১টি, পিকআপ ২৯টি, মাইক্রোবাস ১০টি, অ্যাম্বুলেন্স ৩টি, মোটরসাইকেল ১৩৬টি, ভ্যান ১৮টি, ট্রাক্টর ৫টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ১৬টি, অটোরিকশা ৩৩টি এবং অন্যান্য যানবাহন ছিল ১১১টি।


মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৯ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যানের দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছেন।

আরও খবর