ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

পাংশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় মায়ের সঙ্গে নানা বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মো. সাফরান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত শিশু হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সাদমান সাদির ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিকে আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে আসে শিশুটি। প্রতিদিনের মতো নানা বাড়িতে খেলাধুলা করছিল। হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নানা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখায় যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার স্বজনেরা।


হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক এনামুল হক বলেন, এলাকাবাসী পানিতে ডোবা একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা ইসিজি করে নিশ্চিত হই সে মারা গেছে।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।

Tag
আরও খবর