সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের অষ্টম অভিষেক অনুষ্ঠান উদযাপন

Muzahidul Islam ( Contributor )

প্রকাশের সময়: 19-11-2024 09:21:57 am


বন্ধুত্বের মাধ্যমে সেবা এই অঙ্গীকার কে সামনে রেখে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজ'র অষ্টম অভিষেক অনুষ্ঠান ও ক্যান্সার সচেতনতা, রিগাডিং ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ্ ফর দা ইয়াঙ্গার জেনারেল এবং মেম্বারশিপ শীর্ষক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রোটার‍্যাক্ট শাকিল আহমেদ এর 

সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।


 সংগঠনটির সাবেক সভাপতি নুরুল হাসান ও রিয়া করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, রোটার‍্যাক্ট ক্লাব বিশ্বব্যাপী যে সেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সেই ধারাবাহিকতায় আমাদের দেশের রোটার‍্যাক্ট সদস্যরা অসহায় মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত করার মাধ্যমে দেশ ও সমাজ কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই সেচ্ছাসেবীমূলক কার্যক্রম আরো দৃঢ় হোক এবং তাদের হাত ধরে দেশ ও সমাজ সামনের দিকে এগিয়ে যাক সেই আওভান ব্যক্ত করছি।


এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

রাজশাহী কলেজ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. আবু সাঈদ মো: নূরুল ইসলাম। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. মো: সেরাজ উদ্দীন। রোটারি ক্লাব পদ্মা রাজশাহীর জিএসআর আবদুর রব জোদ্দার ( পিএইচএফ)।রোটারি ক্লাব পদ্মা রাজশাহীর সভাপতি অনু চৌধুরী। রোটারি ক্লাব পদ্মা রাজশাহীর মনোনীত সভাপতি মো: আবদুর রাজ্জাক ( পিএইচএফ)।


গ্যাস্ট্রোএন্টেরোলজি ডাক্তার প্যাটরিক বিপুল বিশ্বাস। মেডিসিন কনসালটেন্ট ডাক্তার ডি.এম. জহুরুল ইসলাম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান মো: আবদুল মান্নান খান ( পিএইচএফ বি এমডি)। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এর কার্যনির্বাহী পরিচালক ইঞ্জি: নাজমা রহমান (এমপিএইচএফ)।


অনুষ্ঠানে ২০২৪-২০২৫ সালের নতুন কমিটির সদস্য হিসেবে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান কে সভাপতি ও অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ জাবেদ হাসান জয় কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।


রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের অঙ্গীকার সকলে মিলে একসাথে কাজের মাধ্যমে মানবতাকে জয় করে স্বপ্নকে ছোয়া। যার ধারাবাহিকতায় ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ, পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজ তাদের দৈনন্দিন কার্যক্রমকে দৃঢ়তার সাথে  এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও খবর