জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাজশাহীতে ৬২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজশাহীর চারঘাট উপজেলায় ৬২০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনবিার (১৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতা্র করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন-কাটাখালি থানাধীন বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার মৃত আবু দাউদ আলীর ছেলে রাজিব আলী (৩৮) ও একই থানার মাসকাটা দিঘী এলাকার মৃত সিরাজ মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল আলাল (৫৫)।

শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, শনিবার রাতে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চারঘাট ইউসুফপুর সীমান্তবর্তী এলাকা থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে ফেনসিডিল বহন করা হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দলটি টাংগন পূর্বপাড়া এলাকায় রাস্তার উপর অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতে টের পেয়ে ভ্যান গাড়ি রেখে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পরে ধাওয়া করে রাজিব আলী ও আলাউদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হলেও কৌশলে দৌড় দিয়ে পালিয়ে যায় সজিব আকাশ (৩৬) নামের অপর এক মাদক ব্যবসায়ী।

র‌্যাব আরও জানায়, ফেলে যাওয়া ভ্যান গাড়িতে তিনটি প্লাষ্টিকের বস্তায় ৬২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতদের

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা এবং পলাতক আসামীসহ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে আমদানী নিষিদ্ধ ভারতীয়
ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে  চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে এবং চারঘাট এলাকার বিভিন্ন স্থানে পাইকারি সরবারাহ করে। এ ঘটনায় আটকৃত আসামি ও সজিব আকাশকে পলাতক দেখিয়ে চারঘাট মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

আরও খবর