দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ ও সকল শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সয়ম শার্শা উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, সমন্বয় সাজেদুর রহমান শিপন, মোহায়মিনুর সাগর ও আবুজার গিফারী প্রমূখ। এ সয়ম আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ ইউছুপ আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুধিজন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিযার সাংবাদিক। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহসহ সকল শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
আরও খবর