রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল ভারতীয় হুইস্কিসহ আশু দাস  (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে  ও সেনাবাহিনীর ১৭ সদস্যের সমন্বয়ে  রেইডিংপার্টি  টিম গঠন করে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে।

মামলার এজহার সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশু দাসের  বাসায় অভিযান চালায় সেনাবাহিনী।তার টিনের ছাউনিযুক্ত পুরো বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর  উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আশু দাসকে গ্রেফতার করা হয়।এসময় খাটের নিচের মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরি প্লাস্টিকের বোতলে   Officer's Choice নামক ৩১ বোতল হুইস্কি (প্রায় ১২ লিটার) জব্দ করা হয়েছে। এ ঘটনায়  থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১৮, (সংশোধিত-২০২০) একটি মামলা রুজু হয়েছে।

মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই।এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ  গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে