সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা এম সাখাওয়াত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-11-2024 09:32:39 pm

২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এ তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।


মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে ‘বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার’ শীর্ষক সম্মেলনে এ কথা জানান তিনি। এটি আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’। এতে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা।


এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেওয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।


উপদেষ্টা বলেন, আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ কাজগুলো আমরা করতে পারব, রাজনৈতিক দলগুলো তা পারবে না।


সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রফতানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানান লেবার পার্টির এমপি ড. রুপা হক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আরও খবর