প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বানারীপাড়ায় জাসদের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে

বরিশালের বানারীপাড়া উপজেলার   বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বানারীপাড়ার প্রধান প্রধান সড়ক গুলোতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন শোষণ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলো এই  প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩শে নভেম্বর শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাসদের উপজেলা সভাপতি শ্যামল চন্দ্র মিত্রের  সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ বাদল খাঁন।

তিনি বলেন, ১৯৭২ সালের পর থেকে শেখ মুজিব জনগনের উপর শোষণ,নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে বিকল করার চেষ্টা করেছে। যা অনুসরণ করে পরবর্তীতে হত্যা,ঘুম,খুন,লুটের মধ্যে দিয়ে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ। ছাত্রজনতার গনহত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুর আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারকে দেশ সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচন দানে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ জাসদ। এছাড়া আন্দোলন, সংগ্রামের ধারাবাহিকতায় দীর্ঘ ৫২ বছর দলটির শ্রেণীহীন , শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক কৃষক ও শোষিত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ জাসদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক সানাউল হক সানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থ দেব মন্ডল, বাংলাদেশ জাসদ বরিশাল মহানগরের  সাধারণ সম্পাদক মনতোষ সিকদার, বানারীপাড়া পৌর জাসদের সভাপতি হিরু আহমেদ, উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সমিরন ঘরামী, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ, যুব জোট নেতা মিরাজ আহমেদ, উপজেলা প্রচার সম্পাদক জাকির হোসেন, জিলন ফরাজীসহ অসংখ্য নেতাকর্মী।

Tag
আরও খবর