ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-11-2024 08:45:06 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সংস্কার টেকসই’ করতে জনসমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। 


তিনি বলেন, ‘আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি ২ বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন এটি শুরু করবে, আর বাকিরা তা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেবে।’


‘দেশের অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের কথা বলছে’-বিষয়টি উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে। 


তারেক রহমান আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে স্থানীয় টাউন ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 


এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সম্মেলনের উদ্বোধন করেন।


‘নির্বাচন যত দেরি হবে, ততই ষড়যন্ত্র হবে’ এ কথা উল্লেখ করে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে। তাছাড়া, সংস্কার টেকসই করতে হলেও জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই কেবল এটি করা সম্ভব। 


চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলনে প্রদত্ত তারেক রহমানের বক্তব্যে দলের সাংগঠনিক ভিত আরো সুসংগঠিত করার দিক-নির্দেশনামুলক পরামর্শ প্রাধান্য পেয়েছে। দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মী, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও যারা মাঠে থেকে বিএনপি’র রাজনীতিকে সমুন্নত করেছেন তাদেরকে মূল্যায়ন করার কথাও তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেন। তারেক রহমান ডেলিগেটদের ভোটের মাধমে নেতা নির্বাচন করার পদ্ধতি অনুসরণ করারও নির্দেশনা দিয়েছেন। 


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘জুলাই-আগস্টের’ গণআন্দোলনে ‘শহিদ ও আহতদের’ প্রতি সম্মান জানিয়ে বলেন,‘তাদের আন্দোলনের জন্যই আজকের অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি সহ আন্দোলনকারী সকল দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।’ 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিকে যুবলীগ-ছাত্রলীগ, অন্যদিকে পতিত স্বৈরাচারের আমলে রাষ্ট্রের পুলিশ বাহিনীর অতি-উৎসাহী কিছু পুলিশ সদস্যকে (যারা নিজেদেরকে আওয়ামী লীগের দলীয় পুলিশ ভাবতো) ব্যবহার করে দেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, দেশের মানুষ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।


তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। এ সময় বিএনপি’র মহাসচিব দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন, ‘গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না’।


জেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অদিত্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরাএ অনুষ্ঠানে বক্তৃতা করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আরও খবর


6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

৭ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

১০ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে