চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপরে হামলা, গাড়ি ভাংচুরসহ আহত ৪

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 26-11-2024 11:49:17 am

মাদারীপুরের শিবচর উপজেলায় এক ব্যাবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। হালান মোল্লা নামের ওই ব্যাবসায়ী এবং তার পরিবারের ৪ সদস্য হাসপাতালে ভর্তি আছে। ঘটনাসূত্রে জানা যায়, ব্যবসায়ী হালান মোল্লা সন্ন্যাসীরচর ইউনিয়নের চৈতা মোল্লাকান্দি এলাকার নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় বাড়ি তৈরি করার উদ্দেশ্যে জমি ক্রয় করেন। উক্ত জমিতে ঘর তৈরির কাজ চলাকালীন অবস্থায় এলাকার শাহ্ আলম ঢালী, ইরানি বেগম, জসিম মোল্লা, ইউনুস মোল্লার নেতৃত্বে দশ বারোজন ব্যবসায়ী হালান মোল্লার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। হালান মোল্লা চাঁদা দিতে অস্বীকার করলে রবিবার রাত আটটার দিকে অভিযুক্ত লোকজন তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে গাড়িতে অবস্থানরত হালান মোল্লার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়। সেই সাথে ব্যবসায়ীর ব্যক্তিগত একটি গাড়িও ভাংচুর করা হয়। গাড়িতে থাকা নগদ ২৬ লাখ টাকা এবং ব্যবসায়ীর স্ত্রীর পরিহিত আনুমানিক ৫ ভরি স্বর্নালংকার হামলাকারীরা লুট করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনের কাছে উক্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার পূর্ন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর