অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

খেলা চলাকালে স্ট্রোক করে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নিহত সিয়াম ©সংগৃহীত

খেলা চলাকালে 'স্ট্রোক' করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিয়াম নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।


রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাড়ি।

জানা যায়, বিকেলে সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলার সময় সিয়াম বন্ধুদের থেকে পানি খেতে চায় এবং এসময় তার খিঁচুনি হতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে বন্ধুরা তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, এরপর অবস্থা খারাপ দেখে তাকে  রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন উপস্থিত অন্যরা তাকে রাবি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এটা প্রাথমিকভাবে স্ট্রোক মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় আইন ও ভূমি প্রশাসন শোকাহত।

আরও খবর