দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা তথ্য না পেয়ে ডিসির কাছে আপিল, বিষয়টি 'ভুল বুঝাবুঝি হচ্ছে' দাবি ইউএনওর বৃষ্টির সঙ্গে লড়াই: বাঘারপাড়ায় ধান ঘরে তুলতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮-৯ হাজার টাকা

আওয়ামী লীগ বাঙালির সবচেয়ে আপন রাজনৈতিক দল




বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ বাঙালির সবচেয়ে আপন রাজনৈতিক দল। বাংলাদেশ যে স্বপ্ন দেখে, আওয়ামী লীগ সেই স্বপ্ন সম্ভব করে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আজ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী-সংগ্রামী দলেও কিছু মন্দ মানুষ আছে। দুই চারজনের কারণে আমাদের শাস্তি দেবেন না। আমাদের ওপর অভিমান করলে দেশের প্রতি শাস্তি দেওয়া হবে। আওয়ামী লীগের আন্তরিকতা ও একাগ্রতার কোনো ঘাটতি নেই।

দীর্ঘ ১৮ বছর পর বহু আলোচিত এবং কাঙ্ক্ষিত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আ.ফ.ম বাবুকে নির্বাচিত করেছে আগত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বছরের খরা কাটিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নানা রঙের টি-শার্ট, টুপি, ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সম্মেলন স্থলে এসে জড়ো হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম শাকি , স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন, ফুয়াদ হোসেনসহ আরো অনেকে।

অধিবেশনে দ্বিতীয় পর্যায়ে  কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আলহাজ্ব মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি ও আ.ফ.ম বাবুল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহ-সভাপতি ভিপি নুরুল হক চৌধুরী, ভিপি বাহার, আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সুজনকে নির্বাচিত করেন।

আরও খবর