৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত

জগন্নাথপুর ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষায় পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয় ও নার্সারি স্কুল অংশগ্রহণ করে।


শনিবার (৩০ নভেম্বর) পরীক্ষা সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা পারভীন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রভাষক আবু তাহের রানা এর পরিচালনায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


পরিদর্শকের দায়িত্ব পালন করেন-বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা রশিদা বেগম ও শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম। 


উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির-  আহবায়ক বেলাল আহমদ, কোষাধ্যক্ষ আবু তাহের রানা, সদস্য হাসান আহমদ,আব্দুন নুর, কবির মিয়া, আবু লেইস, আলী আহমদ, এনাম আহমেদ, কপিল মিয়া, ইসমাইল হোসেন মিজু, সাইদুল মিয়া, কাওছার মিয়া প্রমুখ।


শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সম্পূর্ণ ব্যয় ও প্রাইজ মানি স্পন্সর করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হবিবপুর পশ্চিম পাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মাসুম আহমদ এবং একই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নছির মিয়া।

Tag
আরও খবর