সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা, বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) পাঁচবিবি বাইতুন নুর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা বলেন, ভারতের এ হামলার জন্য ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেশের মর্যাদা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে।

এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ মহতামিম মোঃ জমিল হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আজিজার রহমান,শিক্ষক হাফিজার রহমান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভে পাঁচবিবিবাসী দেশের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ এবং সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর