গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

তানোরে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রশিক্ষণের উদ্বোধন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-12-2024 06:38:36 pm

অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন"—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীর তানোরেও অর্থনৈতিক শুমারি ২০২৪-এর গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কামারগাঁ ইউনিয়ন পরিষদ হল রুমে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল। তিনি বলেন, “দেশের উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। তাই গণনাকারীরা যেন তথ্য সংগ্রহে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।”

তানোর উপজেলা পরিসংখ্যান অফিসের উপসহকারী কর্মকর্তা মইনুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষণ পরিচালিত হয়। এছাড়া সহযোগিতা করেন আইটি সুপারভাইজার সুমন আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন। এবারের শুমারির জন্য উপজেলার দুটি ইউনিয়ন থেকে ৬ জন সুপারভাইজার এবং ৪৫ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। তারা ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করবেন।

স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে আয়োজকেরা জানান, সঠিক ও নির্ভুল তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে