ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাইউস্টে শেষ হলো রবোট এর ফুটবল খেলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2022 01:46:12 pm

◾ তানভীর আহমেদ রাসেল 


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) এ গত ২২ ও ২৩ নভেম্বর, ২০২২ তারিখে দুই দিন ব্যাপী BAIUST Intra University Robo-Soccer Competition শীর্ষক একটি রবো-সকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি বাইউস্ট ইইই বিভাগের এর সহযোগীতায়, বাইউস্ট রোবোটিক্স সোসাইটি কর্তৃক আয়োজিত হয়। উক্ত রোবো-সকার প্রতিযোগিতায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) থেকে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। 


গত ২২ ও ২৩ শে জুন, ২০২২ এ বাইউস্ট রবোটিক্স সোসাইটি কর্তৃক ইইই বিভাগের এর অধীনে একটি Basic Robotics & Fundamental Arduino শীর্ষক একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছিলো। উক্ত ওয়ার্কশপ এর এসাইনমেন্ট হিসাবে প্রতিটি দল কে একটি করে সকার রোবট তৈরী করতে বলা হয় এবং তারই প্রতিফলন হিসাবে এই রবো-সকার প্রতিযোগিতার আয়োজন সম্ভব হয়েছে বলে আয়োজক বাইউস্ট ইইই বিভাগ ও রোবোটিক্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে। 


প্রতিযোগিতার প্রথম দিনে (২২ শে নভেম্বর) বাইউস্ট ইইই বিভাগের এর বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, মোঃ কামরুজ্জামান এই রবো-সকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাইউস্ট এর ছাত্র-ছাত্রীরা রোবোটিক্স এর প্রতি যে যথেষ্ঠ আগ্রহী, তা এই রোবো-সকার প্রতিযোগীতার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, এখানে যারা এবং ভবিষ্যতে রোবোটিক্স এ ভালো করবে তাদের নিয়ে তিনি একটি টিম গঠন করা হবে তারা বাইউস্ট এর হয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রবোট এর উন্নয়নে কাজ করবে। এছাড়াও ব্যক্তব্য রাখেন বাইউস্ট ইইই বিভাগের, সহকারী অধ্যাপক এবং বাইউস্ট রোবোটিক্স সোসাইটির এডভাইসর, মোঃ ইমরান খান। তিনি বলেন, পূর্বে বাইউস্ট এর যত অর্জন প্রায় সবই ছিলো ইইই বিভাগের অধীনে, কিন্তু করোনার কারনে এই সমস্ত কর্মকান্ডে শিথিলতা চলে আসে। এই রবো-সকার কম্পিটিশন ও ওয়ার্কশপ এর মাধ্যমে বাইউস্ট ইইই বিভাগ ও রবোটিক্স সোসাইটি তার আগের ঐতিহ্য আবার ফিরে পেতে যাচ্ছে। তিনি আরো বলেন, এই রবোটিক্স সোসাইটির হাত ধরেই বাইউস্ট ও তার ইইই বিভাগ অনেক দূর এগিয়ে যাবে।




প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ নাহিদুল আলম, প্রভাষক, ইইই বিভাগ, বাইউস্ট। প্রতিযোগিতার শুরুতে তিনি রবোটিক্স এর ভবিষ্যত এর কথা তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের কে রোবোটিক্স এ আগ্রহী হয়ে উঠতে বলেন।


দ্বিতীয় দিন, ২৩ শে নভেম্বর ২০২২, সকাল ১১ টা থেকে পরবর্তী ধাপের বাকি খেলা গুলি অনুষ্ঠিত হয়। এই পর্বে বাছাইকৃত সেরা ৮টি দল হতে লটারির মাধ্যমে পক্ষ-প্রতিপক্ষ দল নির্বাচন করা হয়। 


দুপুর ২:৩০ হতে প্রধান অতিথি বাইউস্ট এর মাননীয় উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) ফাইনাল খেলা উদ্বোধন করেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর কর্ণেল মো: মোশাররফ হোসেন (অব:),ইইই বিভাগের এর বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, মোঃ কামরুজ্জামান, বাইউস্ট ইইই বিভাগের, সহকারী অধ্যাপক বাইউস্ট রোবোটিক্স সোসাইটি এডভাইসর মোঃ ইমরান খান , বাইউস্ট সিএসসি বিভাগের, সহযোগী অধ্যাপক গোলাম মোক্তাদের নাঈম, শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।




প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন টিম সাইলেন্ট কিলার,দ্বিতীয় স্থান অধিকার করেন টিম লাস্ট মোমেন্ট এবং তৃতীয় স্থান অধিকার করেন টিম ইলেক্ট্রো-০.১১ এবং বেস্ট পারফরমার হয়েছেন মোঃ জাহিদ হাসান। বিজয়ীদের হাতে প্রাইজ মানি তুলে দেন মাননীয় উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) ।


সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইউস্ট রোবোটিক্স সোসাইটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জাহিদ হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন তাহিয়া মাহমুদ। 


এই আয়োজনে বাইউস্ট রবোটিক্স সোসাইটিকে সর্বাত্মক সহযোগিতা করেছে কুমিল্লার স্বনামধন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ ও আইটি প্রতিষ্ঠান ভূঁইয়া কম্পিউটার্স লিমিটেড,কুমিল্লা এবং ড্রীম টার্চ অনলাইন লিমিটেড।


আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে