আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে কার সেন্টার ও কনভেনশন সেন্টারে আগুন, ক্ষতি ২ কোটি

রাজশাহী নগরীর খানসামার চক এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সি-কিউব কার কেয়ার সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কার সেন্টারে থাকা ৫টি গাড়ীসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এসময় এই আগুন কার সেন্টারের পাশে ১০ তালা ভবনের দ্বোতালায় থাকা গ্যান্ড তোফা কনভেনশন হলে ছড়িয়ে পড়ে।  এতে ওই কনভেনশন সেন্টারের এসি, সোফা, চেয়ার, টেবিলসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছে এই অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারনা করছেন এতে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে আশিব মাহবুব সানির কার সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু কার সেন্টারে কোন লোক না থাকায় তাদের খবর দেয়ার পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এসময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কার সেন্টারের ভেতরে থাকা সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার সেন্টার থেকে একই মালিকের পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে।


কার সেন্টার ও কনভেনশন সেন্টারের মালিক আশিব মাহবুব সানি বলেন, কার সেন্টারের তার নিজস্ব ২টি ও কাস্টমারের ৩টি গাড়ী, আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন মালামাল ও নগদ টাকা ছিলো। যা আগুনে পুড়ে গেছে। আর কনভেনশন সেন্টারের ৫টি এসি, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ছিলো। আর খুব ভালো ডেকারেশন করা ছিলো। যা আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন আমরা ৪টা ২০ মিনিটে আগুনের খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ^বিদ্যালয় স্টেশন, নওহাটা স্টেশন, কাশিয়াডাঙ্গা উত্তর স্টেশনসহ মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এক ঘন্টা ডেম্পিং এর কাজ চলে। আগুনে কার সেন্টারের ভেতরে থাকা ৫টি গাড়ী, এসি, টিভিসহ বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও মালামাল ও কনভেশন সেন্টারে থাকা এসি, টিভি, চেয়ার, সোফা, টেবিলসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে কার সেন্টারে আগুন লাগে। পরে তা কার সেন্টারের পাশের ভবনের দ্বোতালায় অবস্থিত তোফা কনভেনশন সেন্টারে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।


অগ্নিকান্ড সার্বিক তত্বাবধান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

Tag
আরও খবর