চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিতার আঘাতে কন্যা নি'হ'ত!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 08-12-2024 08:51:45 pm

পা‌রিবা‌রিক ক‌লহের জেরে জীবন গেলো কলেজ পড়ুয়া মেয়ের। নিহতের নাম আইরিন আক্তার (১৭) বলে জানা গেছে। স্ত্রীর সাথে ঝগড়ার কারনে নিজ কন্যাকে পিটিয়ে হত্যা করেন বাবা ফরহাত গোমস্তা। রবিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকালে নিহত আইরিনের বাবা-মা পারিবারিক বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মেয়ে ও মা কে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে আইরিনের পিতা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মেয়ের মাথায় কাঠের তক্তা দিয়ে আঘাত করে পাষন্ড পিতা। এতে মারা যান আইরিন আক্তার। স্থানীয়রা জানান তাদের এই পারিবারিক কলহ প্রায় ই হতো। এদিকে নিহত আইরিন আক্তারের মা তার স্বামীর বিরুদ্ধে প্রচলিত  আইন অনুযায়ী বিচার দাবি করে বলেন, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, হোক সে আমার স্বামী!   শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, বিষয়টি তাদের আমলে এসেছে। মরদেহ সুরতহাল করে  ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে। যথাযথ তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর