ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় শতাধিক হিফজ শিক্ষার্থীদের মাঝে নিসচার শীতবস্ত্র বিতরণ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী লন্ডন সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যান হাবিবুর রহমানের অর্থায়নে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। 


এ উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়লেখা পৌরসভা হলরুমে  নিসচা উপজেলা শাখার উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। 


বিশেষ অতিথির বক্তব্য দেন হলদিরপার জামেয়া কোরানিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচা উপদেষ্টা আমেরিকা প্রবাসী আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ, উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী, এসআই নিউটন দত্ত, নিসচা পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, দক্ষিণভাগ ইসলামিক সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, ব্যবসায়ী আব্দুস সামাদ, কবি-সাহিত্যিক শহীদ-উল ইসলাম প্রিন্স, এটিএস আই বিল্লাল হোসেন, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব এহসান আহমদ। 


এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব এনাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, মুহিউদ্দিন প্রমুখ। 


উল্লেখ্য, নিসচার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের ন্যায় এবারও ১০ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ, জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান, জেলা প্রশাসকের সাথে মতবিনিময়, শিক্ষার্থী সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত উপহার বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান।

আরও খবর