চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ভারতের পারাদ্বীপে দুই বাংলাদেশি জাহাজের ৭৮ নাবিক আটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 06:35:34 am

বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। বর্তমানে জাহাজ দুটি ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে।



জাহাজ দুটিতে থাকা ৭৮ নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় কোস্ট গার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে এ তথ্য। ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে জাহাজ দু’টিকে।


খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া জাহাজ দুটি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে জাহাজটি দুটিকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়।



মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক বলেন, “জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছেন। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।”


নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন, “ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।”

আরও খবর