রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে আব্দুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

না ফেরার দেশে পাড়ি জমানো নীলফামারীর ডোমার উপজেলার বিশিষ্ট তামাক ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ আব্দুর রহমানেরনের জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে আজ। বুধবার (১১ই ডিসেম্বর) বাদ আছর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটিতে অবস্থিত ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজা নামাজে অংশগ্রহণ করেন- ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হামিদ হোছাইনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, শালকী নিউজ ২৪'র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আনিছুর রহমান মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও প্রয়াতের একমাত্র পুত্র মোঃ আব্দুল্লাহ আল মামুন (রিমুন) প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিবৃন্দ। প্রয়াত মোঃ আব্দুর রহমান মঙ্গলবার (১০ই ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।
Tag
আরও খবর