আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার মামলায় গ্রেফতার ২

চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে অপহরন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা আকলিমা আক্তার বাদী হয়ে অপহরনকারী যুবক মেহেদী হাসান প্রকাশ মালুসহ ৫জনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বুধবার সন্ধ্যায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং- ১০, তারিখ ১১.১২.২০২৪। মামলার প্রেক্ষিতে ঘটনার মুল হোতা মেহেদী হাসান ওরপে মালুসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় এলাকা ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দড়ি লক্ষীপুর গ্রামের আমিন মিয়ার পুত্র মেহেদী হাসান ওরপে মালু বিভিন্ন সময়ে স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানান ভাবে উত্যক্ত করে আসছে। বুধবার সকালে ওই ছাত্রী আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ে নিজ বাড়ি থেকে শেষ দিনের বার্ষিক পরীক্ষা দেয়ার জন্য যাচ্ছিল। এসময় হাজী বাড়ির সামনে পূর্বে ওৎ পেতে মেহেদী দলবল নিয়ে কালো মাইক্রোতে করে জোড় পূর্বক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ছাত্রীর ডাক চিৎকার দেয়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ওই ছাত্রীর পরিবার পাশ^বর্তী নলুয়া ইজারা বাড়ির সামনে মাইক্রোটি স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ব্যবহারকারী মাইক্রো (যার নং ঢাকা মেট্রো-চ, ১২-৪৩২০) গাড়িসহ চালক মীর হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং চালকসহ ২জনকে মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Tag
আরও খবর