শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মোদির বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2024 03:26:04 pm

বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ জানাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহাবান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত ‘বিজয় র‍্যালি’র পরবর্তী সমাবেশে তিনি এ দাবি জানান। র‍্যালিটি বাংলামোটর থেকে শুরু হয়ে কাঁটাবন, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।  


সমাবেশে আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের বদলে ভারতের বিজয় বলে উল্লেখ করেছেন। এটি একটি হীন এবং অগ্রহণযোগ্য বক্তব্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এ বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে।


জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মোদিকে জানিয়ে দিতে চাই, এটা গুজরাট নয়, এটি বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িকতা কিংবা গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আসা সম্ভব নয়। বাংলাদেশ একটি সম্মানের ও সমতার রাষ্ট্র। আমাদের সার্বভৌমত্বে শোষণের চোখ দিয়ে কেউ তাকালে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব।  


জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটোয়াড়ী বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। হিন্দুত্ববাদী আগ্রাসন বারবার আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত করছে। আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের একটি রাষ্ট্র।  


তিনি আরও বলেন, আমাদের সামনে দুটি শত্রু—দিল্লির হিন্দুত্ববাদী শক্তি এবং তাদের সহযোগী মুজিববাদী শক্তি। এ দুই শক্তিকে মোকাবিলা করে ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনাকে গুম-খুন এবং সীমান্ত হত্যার দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  


জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের বক্তব্যে স্বাধীনতা, ন্যায়বিচার এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে