দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানব বন্ধন

শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানব বন্ধন যশোরের শার্শা উপজেলার ঠেঙামারি, মাখলা ও গোমর বিল সহ ছোট বড়ো ৫২ টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাগআঁচড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কায়বা, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নের ৫ শতাধিক কৃষক অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কয়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিস্কাসনের দাবি জানান। এছাড়াও বিলের পানি নিস্কাসনের টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবী তোলেন কৃষকরা। শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, চলতি মৌসুমে ইরিধান সময় মত রোপন করতে না পারলে এই অঞ্চলের কয়েক হাজার পরিবার খাদ্য সংকটে থাকবেন বলে বক্তারা মন্তব্য করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের দৃষ্টি আকর্ষণ করে এক মাসের মধ্যে বিলের পানি নিষ্কাশন করে ইরি ধানের বীজতলা তৈরি ও ইরিধান রোপনের সুব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। উল্লেখ্য ঠেঙামারি, মাখলা, ও গোমর বিলে এখনো ৬ থেকে ৮ ফুট পানি রয়েছে। ঠেঙামারি বিলে ৫০০ একর, মাখলা বিলে ৪০০ একর ও গোমর বিলে ২০০ একর জমিতে ইরিধানের চাষ করা হয়। বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমী ঠেঙামারি ২৫০ একর, মাখলা বিলে ২০০ একর ও গোমর বিলে ১০০ একর জমি পতিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও খবর