চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই

সাবেক এমপি এস এম আকরাম আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টা ১৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এস এম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আকরামের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এস এম আকরাম ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। এরপর সর্বশেষ স্বৈরাচারী আওয়ামী শাসনামলে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি জোটের (ঐক্যফ্রন্ট) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও খবর

deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

১১ ঘন্টা ৫২ মিনিট আগে