ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে চাঙ্গা নেতাকর্মীরা

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 27-11-2022 07:23:31 am



বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২৯ নভেম্বর। সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মীরা।


রাজনৈতিক মাঠে কাজ করছেন দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ডজন খানেকের বেশি নেতা। তারা দলীয় প্রধান ও হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ঢাকায়—পদপ্রাপ্তির আশায় চালাচ্ছেন চেষ্টা-তদবির।


জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় প্রধান শেখ হাসিনার ছবিসহ কেন্দ্রীয় নেতা এবং সভাপতি ও সাধারণ সম্পদক পদপ্রার্থীদের ছবিসংবলিত তোরণ।


জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে নেত্রকোনা সদর, মদন, খালিয়াজুরী, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের নেতৃত্বের চমক এসেছে। এরই ধারাবাহিকতায় জেলা সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। তৃণমূল থেকে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা।


জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি লে. কর্নেল (অব.) আবদুর নূর খান, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সহসভাপতি হাবিবুর রহমান খান রতন।


সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-২ নুর খান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-৩ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকারের নাম আলোচনায় রয়েছে।


২৯ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন জেলা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে