আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ফরহাদ চৌধুরী

কচুয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব উল্লাহ ফরহাদ চৌধুরী আর বেচেঁ নেই। তিনি সোমবার সকাল পৌনে ৭ টার দিকে কুমিল্লার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার ভাই ও দুই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ তার গোহট গ্রামের পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন মিরসরাই দরবার শরীফের পীর আলহাজ্ব মেজবাউল ইসলাম লতিফী।

মরহুম ফরহাদ চৌধুরীর জীবনী স্মৃতিচারণ করে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, মরহুমের ছোট ভাই হাবিব উল্লাহ চৌধুরী খালেদসহ আরো অনেকে।

সাংবাদিক ফরহাদ চৌধুরী কর্মজীবনে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী ও সাহসী মানুষ ছিলেন। তার মৃত্যুতে কচুয়ার সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর