লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বরিশালে (বড়দিন) উপলক্ষে বিএমপি র আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে যিশুখ্রিষ্টের আসন্ন জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪ উদযাপন উপলক্ষে মহানগর চার্চ/গীর্জা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ ডিসেম্বর সকাল ১১ টায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন । এ সময় তিনি বলেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্ততামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা আপনাদের অবস্থান থেকে কোন প্রকার গুজবে কান না দিয়ে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। চার্চে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্তে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও উৎসব চলাকালীন বরিশালের সম্মানিত নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন । এসময় যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর/সিএসবি/ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, মহানগর চার্চ/গীর্জা কমিটির সভাপতি-সেক্রেটারি ও বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আরও খবর