বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ঘটা প্রতিটি অপরাধের বিচার হবে : নজরুল ইসলাম খান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'মামালা হামলা করে আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে হয়রানি করেছে। পতিত সরকারের অত্যাচারে বিএনপির নেতা-কর্মী ও তাঁদের পরিবার অতিষ্ঠ। খুন ও গুম শিকার হয়েছে অনেক নেতা-কর্মী। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ঘটা প্রতিটি অপরাধের বিচার হবে।'



গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রখ্যাত শ্রমিক নেতক নজরুল ইসলাম খান বলেন, বলেন, 'ছাত্র-জনতা-শ্রমজীবী এবং সাধারণ মানুষ মিলেই অন্তবর্তী সরকারকে একটি নির্দিষ্ট মিশনের জন্য দায়িত্ব দিয়েছি। তাঁরা রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন যেসব কাজ, জনগণের যেসব সমস্যা সেগুলো সমাধানের কাজ করবেন এবং পাশাপাশি তাঁরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যে এক দফার লড়াই শুরু করেছিলাম এবং জুলাই-আগস্টে এসে যে এক দফার লড়াইটা হলো, সেটা শুধু 

স্বৈরাচারের পতনের জন্য নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।'

নজরুল ইসলাম খান আরও বলেন, 'স্বৈরাচারের পতন হয়েছে। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই, গণতান্ত্রিক একটি সরকার। জনগণ বহু বছর এই সুযোগ পায়নি, তাঁদের ভোটের অধিকার দেওয়া হয় নাই, তাঁদের বঞ্চিত করা হয়েছে।'



সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ,  দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে  অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, 

সাবেক কেবিনেট সচিব ও বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহা সচিব ইমরান সালে প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,

জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা নিলুফা চৌধুরী মনি, জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শুভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সদাগর, জামালপুর জেলা জজকোর্টের  পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান এবং ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

জেলার সবগুলো উপজেলা থেকে বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী জনসভায় অংশ নেন। 

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ২০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৬ মিনিট আগে