ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

বিশ্বব্যাংক দেশের তিন খাতের উন্নয়নে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2024 12:56:51 pm

বিশ্বব্যাংক বাংলাদেশের স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার অর্থাৎ ১১৬ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে।


সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনটি খাতে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে। প্রতি ডলার সমান ১১৯ টাকা ৫৬ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থায়নের পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ১৪৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।


সংস্থাটির ঢাকা অফিস থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানায়।


বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এবং সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিটি সেক্টরে জলবায়ুর স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দূষণের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবা দিতে দারুণ ভূমিকা রাখবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ কোটি ডলারের ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ এর মাধ্যমে দেশের সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সহায়তা করার জন্য সংস্কারে সহায়তা করবে। এ অর্থায়ন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সবুজ এবং জলবায়ু-স্থিতিস্থাপক হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা এবং অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করে এবং মূল খাতে পরিষ্কার এবং সম্পদ-দক্ষ উৎপাদন ও পরিষেবার প্রচার করে।


ঋণের পূর্বশর্ত হিসাবে, পরিকল্পনা কমিশন মধ্য-মেয়াদি বাজেট কাঠামোর সঙ্গে একীভূত মূল খাতের জন্য বহু-বছরের পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নির্দেশিকা নিয়েছে।


তহবিলের ৩৭ দশমিক ৯ কোটি ডলার স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যার সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম খাতের জন্য অনুমোদন করেছে বিশ্বব্যাংক। মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবাগুলোতে অ্যাক্সেস সহজ করতে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে এই ঋণ ব্যবহার করা হবে। ৫ দশমিক ১ মিলিয়ন মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা পরিষেবা দেওয়া হবে।


এই কর্মসূচি জনস্বাস্থ্য সুবিধায় স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান সেকশন ডেলিভারি উভয় ক্ষেত্রেই মা ও নবজাতকের মৃত্যু হার কমাতে সাহায্য করবে। জলবায়ুর কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নারীদের জন্য এটি বেশি কার্যকর হবে।


বিশ্বব্যাংকের অর্থায়নের পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি ফর উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টসের ২৫ মিলিয়ন ডলার অনুদানও যুক্ত হবে শিশু পুষ্টি, কিশোর স্বাস্থ্য এবং মাতৃত্ব ও নবজাতক সেবা উন্নয়নে। এছাড়া চট্রগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্টের জন্য ২৮ কোটি ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে করে চট্টগ্রামের এক মিলিয়নেরও বেশি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও প্রায় দুই লাখ নতুন পরিবারে পানির সংযোগ দেওয়া যাবে এবং নিম্ন-আয়ের এক লাখ মানুষ উন্নত স্যানিটেশন পরিষেবা পাবে।


এই প্রকল্পটি ২০৩৫ সালের মধ্যে এ অঞ্চলের প্রায় ১০০ মিলিয়ন মানুষকে পানি, স্যানিটেশন এবং হাইজিন ওয়াশ সুবিধা দেবে।

আরও খবর