দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটপাতে বসে কালাই রুটি খেয়ে ভাইরাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন চারঘাট-বাঘার এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা থেকে নিজ এলাকায় দুই দিনের সফরে এসে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে তার সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে স্থানীয় মান্নান চাচার দোকানে তিনি এ রুটি খান। শনিবার তার কালাই রুটি খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ অঞ্চলে কালাই রুটির কথা বলতে গেলে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের নাম চলে আসে। মরিচ বাটা, পেঁয়াজ কুচি বা সরিষার তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম কালাই রুটি ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হলেও বর্তমানে রাজশাহীসহ উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হয়ে উঠেছে।

বর্তমানে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার অনেক মানুষই কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বছরের সব ঋতুতেই সমান তালে বিক্রি হয় এ রুটি। শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত রুটির দোকানগুলোতে ভোজন রসিকদের ভিড় জমতে দেখা যায়। শীত মৌসুমে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রুটি খেয়ে চলে আসার সময় বিক্রেতা মান্নান চাচা ও তার স্ত্রীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের পরিবারের খোঁজ খবর নেন।

মান্নান চাচার স্ত্রী বলেন, কখনো ভাবিনি মন্ত্রী এসে আমার দোকানে রুটি খাবে। আমি খুব গর্বিত। এমন মানুষ এসে আমার দোকানে বসে রুটি খাবে কখনো স্বপ্নেও কল্পনা করিনি। যাকে সবসময় টিভিতে দেখেছি, তাকে আজ আমার দোকানে বসে রুটি খাওয়ালাম।

Tag
আরও খবর